Wednesday, October 31, 2012
খড়িমাটি
Sunday, October 28, 2012
কিংবদন্তীর মা
Sunday, October 21, 2012
মোহ
প্রত্যাশা
Sunday, December 18, 2011
প্রান্তিক জীবনে
শিরশিরে বাতাস আর হলুদ পাতা
এখনও ঢেউ তোলে
স্মৃতির শৈশবে
বালিহাঁস বলাকার বৈকালিক উড়াল
ডানাজুড়ে কমলার মিশালি
মোহনার ঝুরোধানে বাবুইয়ের আসরে
কুবোদের কুব কুব
ফলেফুলে খিড়কি বাগান
রূপকথার জোড়াপাখি
স্বপ্নের সিঁড়ি বেয়ে এখনও ছুঁয়ে যায়
নুয়েপড়া বাঁশের ডগা
প্রান্তিক জ়ীবনে
দখিনের জানালা গলে চিলতে আকাশ
বিস্তারিত হতে হতে
দিগন্তপারে খুঁজে পায়
একটা ছেঁড়া কাগজের নৌকা
Thursday, December 8, 2011
ক্রমশঃ
আবারও একটি দিনের অবসানের প্রতীক্ষা
আর অজানা সেই শূণ্যের পথে
আমার ক্রমশঃ পরিক্রমা
সেপথের পাশে নেই বুনোঝোপ
শৈশবের হারানো পুটুস
ভাঙাচোরা মাটির বাড়ি
নদীর ঘাটে যাবার মেঠোপথ
শীতের বিকালে বালিচরে কয়েকটা বক
সন্ধানে যাদের
দাঁড়কোণা ... নীলশামুক
দিগন্তের ওপারে তখনও সূর্য কমলা
কারা ওই নেমে এল বকচরে
হাতে কোদাল কাঁধে শব
অন্ধকার গায়ে মেখে ফিরে গেল
অক্ষরেখায় শেষ হয় আর একটি পাক
শ্রান্ত মহাকাল তুলে রাখে
ভুল হিসাবের খাতা
Saturday, November 12, 2011
জীয়নকাঠি
ধুলোওড়া আকাশে মেঘ জমলে চেয়ে দেখে
তেপান্তরের মাঠ
জেগে ওঠে ধ্রুপদী রূপকথার
ক্লান্ত হীরামণ
অকালযাত্রায় বিস্মিত হয়
ব্যাংগমীদের স্বপ্নতরু
পক্ষীরাজের দানার ঝাপটে সরে যায়
অলীক যাদুজাল
প্রান্তরের খরাবুকে ঝরে পড়ে
নীল মায়াবৃষ্টি
ক্যাকটাসের কাঁটায় কাঁটায় সুগন্ধিত
হলুদ সাদা ফুল
চিরন্তন এই মিথ....
রাক্ষসপুরীতে একটাই মানুষ
অনন্তকাল ধরে খুজে বেড়ায় তার স্বপ্নময়ী
ঘুমন্ত রাজকন্যা
তারই মাঝে যে লুকানো আছে
জেগেওঠার জীয়নকাঠি